ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুরো ইউক্রেন জয় করতে চায় রাশিয়া: জেনারেল গ্রোমোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫২, ১৬ ডিসেম্বর ২০২২
পুরো ইউক্রেন জয় করতে চায় রাশিয়া: জেনারেল গ্রোমোভ
শত্রুদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন সেনারা- ছবি: সংগৃহীত

রাশিয়া পুরো ইউক্রেনকে জয় করতে চায়। সেই লক্ষ্যে মস্কো যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার কার্যক্রম চলমান রেখেছে। এরই মধ্যে রাশিয়ার সেনারা দুটি কৌশলগত শহর চূর্ণ করে ফেলেছে।

বৃহস্পতিবার ইউক্রেনের সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল ওলেকসি গ্রোমোভ এসব তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ক্রেমলিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপান্তর করতে চাইছে। শত্রুদের প্রধান কৌশল লক্ষ্য হচ্ছে তারা আমাদের দেশের সব অঞ্চলকে দখল করবে। তারা ইউক্রেনের ইউরো-আটলান্টিক সংযোগের সুযোগ দিচ্ছে না।

Advertisement

রাশিয়া-ইউক্রেন দু’পক্ষ থেকে ক্রিসমাসের যুদ্ধবিরতির প্রস্তাবনা দেওয়া হয়নি। দুই দেশের মধ্যে ১০ মাস ধরে চলা যুদ্ধ শেষ হওয়ার কোনো আলোচনাও এখন হচ্ছে না।

ইউক্রেনের সামরিক বাহিনীর ওলেকসি গ্রোমোভ বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত ও এভডিভকা শহরকে নজরে রেখেছে মস্কো বাহিনী। এ দুই শহর ছাড়াও তারা দক্ষিণের খেরসনে প্রতিদিন হামলা চালাচ্ছে। আর ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝজিয়ায় শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করতে চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপ-প্রধান কাইরিলো টাইমোশেনকো বলেন, গত মাসে খেরসনের শহর মুক্ত হওয়ার পর সেখানে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। সম্প্রতি তাদের হামলায় দুজন লোক নিহত হয়েছেন। 

জাতিসংঘের মানবাধিকার বিভাগের সমন্বয়ক ডেনিস ব্রাউন জানান, নিহত দুই জনের একজন প্যারামেডিক ছিলেন। তিনি রেডক্রস সোসাটির সঙ্গে কাজ করছিলেন। এছাড়া তাদের হামলায় খেরসন শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তিনি বলেন, একটি ভবনে হামলা চালানো হয়েছিলে যেখানে স্থানীয় কর্তৃপক্ষ ব্যবহার করছিল। সেখানে সহায়তা কার্যক্রমও চালানো হচ্ছিল।

খেরসনে হামলার ব্যাপারে মন্তব্য চাইলে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!