ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাতিসংঘে রাশিয়াকে দুর্বল করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ১৫ ডিসেম্বর ২০২২
জাতিসংঘে রাশিয়াকে দুর্বল করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের!
প্রতীকী ছবি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে সরিয়ে ফেলতে একটি প্রস্তাব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুইজন আইনপ্রণেতা।

মস্কোর বিরুদ্ধে জাতিসংঘের উদ্দেশ্য, নীতি লঙ্ঘনে অভিযোগে বুধবার এ প্রস্তাব আনে তারা।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তেনেসির আইনপ্রণেতা স্টেভ কোহেন ও দক্ষিণ ক্যারোলিনার জো উইলসনের প্রতিনিধিদের জমা করা প্রস্তাবে বলা হয়েছে-রাশিয়া বারবার ইচ্ছাকৃত ও পরিষ্কারভাবে জাতিসংঘের উদ্দেশ্য ও নীতি লঙ্ঘন করেছে।

Advertisement

প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে তার মিত্র ও অংশীদার নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার অধিকার কমানো, বাতিল ও বহিষ্কারসহ সব সুবিধা বাতিল করতে সবধরনের ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এতে জাতিসংঘের বিশেষ এজেন্সি ও সংগঠন থেকে রাশিয়াকে বহিষ্কার করতে আহ্বান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!