ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে গোপনে ১৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫১, ৩ ডিসেম্বর ২০২২
মিয়ানমারে গোপনে ১৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক আদালত গোপনে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

শুক্রবার (২ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচআর এ তথ্য জানায়।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, দেশটিতে যথাযথ ট্রায়াল ছাড়াই নিশ্চিত করা হয় সাজা। গেলো বুধবারও সাতজনকে দেয়া হয়েছে ফাঁসি। যারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আরো চার তরুণ মানবাধিকার কর্মীর।

Advertisement

দেশটির পরিস্থিতির কারণে বহু মানুষ বিশেষ করে রোহিঙ্গারা ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে বলে জানান দুজারিচ।

আরো পড়ুন>> কাতারে ফুটবল বিশ্বকাপের সঙ্গে চলছে উটের সৌন্দর্য বিশ্বকাপ

তিনি বলেন, অঞ্চলটি থেকে চলতি বছর নভেম্বর পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯২০জন আন্দামান পাড়ি দিয়েছে। গত বছর যে সংখ্যা ছিল ২৮৭ জন। মিয়ানমারকে এমন কাজের জন্য জবাবদিহিতা করতে হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, আন্দামান পাড়ি দিয়ে দেশটি থেকে পালানো মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!