বুধবার জাতিসংঘে টম এন্ড্রুস বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সমন্বয়ে জোট গঠনের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়া উচিত।
তিনি বলেন,‘মিয়ানমারের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা উচিত। এছাড়া তা বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করা উচিত।
.png)
মিয়ানমার জান্তা সরকারের কাছে বিশ্বের যে কয়েকটি দেশ অস্ত্র সরবরাহ করে তার মধ্যে অন্যতম রাশিয়া। প্রত্যেক বছর মিয়ানমারে রাশিয়ার অস্ত্রের বড় চালান আসে। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারের সামরিক বাহিনীর সরকারকে রক্ষায় যে অল্প কয়েকটি দেশ ভূমিকা রাখছে, তার মধ্যে রাশিয়াও আছে।
অভ্যুত্থানের পর থেকে দেশটির ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে সামরিক জান্তা সরকার। সেনাসহ আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ২ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হন।
মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে এন্ড্রুস বলেন, এ ভয়াবহতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার ধরন পরিবর্তন হয়নি। মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে বিশ্ব। আমার কাছে কোনো প্রশ্নই নেই। এখানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বেরও শূন্যতা রয়েছে।