ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনিকে মুক্তি দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪১, ৮ ডিসেম্বর ২০২২
মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনিকে মুক্তি দিল রাশিয়া
মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার- ফাইল ফটো

সাজাপ্রাপ্ত মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিয়েছে রাশিয়া। রয়টার্স, বিবিসি ও দ্য গার্ডিয়াননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে,  রাশিয়ায় গাজা বহন শাস্তিযোগ্য অপরাধ। ৬ গ্রাম পর্যন্ত গাঁজা বহনের শাস্তি ১৫ দিনের জেল। আর এর চেয়ে বেশি পরিমাণ গাঁজা নিয়ে ধরা পড়লে কঠোর শাস্তি। গাঁজা বহনের অভিযোগে গত ১৭ ফেব্রুয়ারি মস্কোর শেরেমিটিয়েভো বিমানবন্দরে আটক হন ব্রিটনি গ্রাইনার। তার লাগেজে গাঁজার তেল পাওয়ার তথ্য জানায় রুশ কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় বিচার শেষে ৪ আগস্ট রুশ আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। 

Advertisement

বিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ব্রিটনিকে রাশিয়ার অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বোটের সঙ্গে বন্দি বিনিময় করেছে মস্কো। বিগত ১২ বছর যাবৎ ভিক্তর মার্কিন কারাগারে বন্দি ছিলেন। 

ভিক্তর বোট একসময় মৃত্যুর ফেরিওয়ালা (মার্চেন্ট অব ডেথ) নামে পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কারাগারে ২৫ বছরের সাজা ভোগ করছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!