ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় মেগা শপিংমলে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ৯ ডিসেম্বর ২০২২
রাশিয়ায় মেগা শপিংমলে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে শহরতলীতে মেগা শপিংমলে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির দমকল কর্মীরা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুনের ঘটনায় শপিংমলের একটি অংশ ধসে পড়েছে এবং একজন মারা গেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে ৭৫ হাজার স্কয়ার ফুটের মেগা খিমকি শপিং ও বিনোদন কেন্দ্রে আগুন লাগে। 

Advertisement

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের প্রধান সার্গেই পলিটাইকিন জানান, আগুনের ঘটনায় অন্তত একজন মারা গেছেন। আর আগুন সকাল পৌনে ১১টায় নেভানো হয়েছে। 

জরুরি সেবা বিভাগ জানায়, ৭০ জনের বেশি দমকল কর্মী ও ২০ অগ্নিনির্বাক ট্রাক আগুন নেভানোর কাজে লিপ্ত ছিল। ভবনের ডিজাইনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কাজ করতে পারেননি। এটি মস্কোর শেরেমেটাইভো বিমানবন্দর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত।

মস্কোর আঞ্চলিক সেবা বিভাগ টেলিগ্রামে জানায়, শপিংমলের ছাদ ধসে পড়ায় বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল।  

বেশিরভাগ অপরাধ তদন্তকারী রাশিয়ার তদন্তকারী কমিটি আগুন লাগার কারণ খুঁজতে অনুসন্ধান শুরু করেছেন।

ঐ ভবনের এক কর্মী বলেছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হওয়ার পর সেটি বিস্ফোরণ হয়। এতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!