রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। একদিন আগে রাশিয়ার দুটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। মঙ্গলবার আরেকটি বিমান ঘাঁটিতে বিমান হামলা চালানো হলো।
ইউক্রেনের কাছে রাশিয়ার শহর কুরস্কের কর্তৃপক্ষ মঙ্গলবার বেশ কয়েকটি ধোঁয়া সম্বলিত ছবি প্রকাশ করেছে। এদিন সকালে সবশেষ বিমান ঘাঁটিতে হামলার খবর জানা গেল।
.png)
শহরটির গভর্নর বলেন, ইউক্রেনের দূরপাল্লার হামলায় একটি তেল সংরক্ষণ ট্যাঙ্কে আঘাত হানলে আগুন লাগে। তবে ঐ হামলায় কেউ হতাহত হননি।
রাশিয়া বলছে, সোভিয়েন যুগের ড্রোনে রাশিয়ার বড় আকারের কৌশলগত বোমারু বহরের ঈগল বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এছাড়া রায়াজানেও হামলা চালানো হয়। তবে হামলাগুলোর বিষয়ে ইউক্রেন দাবি না করলেও তারা উদযাপন করছে।
মঙ্গলবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যদি রাশিয়া হামলাগুলোতে ইচ্ছাকৃত ঘটনা বলে বিবেচিত করে, তবে তারা নিজেদের বাহিনীকে রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দেবে। রাশিয়ার কমান্ড ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্তদের শনাক্তে চেষ্টা করবে এবং এ ঘটনার কারণে রুশ কর্মকর্তাদের ওপর রাশিয়া নিষেধাজ্ঞাও দেবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রায়জানে হামলায় তিনজন সেনা নিহত হয়েছেন। হামলাগুলো সামরিক লক্ষ্যবস্তুতে থাকার পরও রাশিয়া সেগুলোকে সন্ত্রাসী হামলা বিবেচনা করছে। হামলাকারীদের উদ্দেশ্যে ছিল দূরপাল্লার যুদ্ধবিমানকে নিষ্ক্রিয় করা।