সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পূর্ব সাগরে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দক্ষিণ কোরিয়া-মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে।
আরো পড়ুন>> কাতারে ভবন ধসের ঘটনায় নিহত ১ জন
.png)
পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষা ও ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির রেকর্ড-ভাঙা বছরের পর সিউল এবং ওয়াশিংটন নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করেছে। গত ১৩ মার্চ থেকে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া।
এর আগে গত বুধবার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। আর চলতি মাসের ১২ তারিখে সাবমেরিন থেকে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তারা। গত সপ্তাহে একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছিল পিয়ংইয়ং।
সূত্র: রয়টার্স