ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রকে রুখতে উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে ৮ লাখ তরুণ ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭, ১৯ মার্চ ২০২৩
যুক্তরাষ্ট্রকে রুখতে উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে ৮ লাখ তরুণ ভর্তি
কিম জং উন - ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও অন্য শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রায় ৮ লাখ তরুণ স্বেচ্ছাসেবী মিলিটারি সার্ভিসে রয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

শনিবার (১৮ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রোডং সিনমুন এ খবর জানিয়েছে।

রোডং সিনমুনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুধু শুক্রবারই ছাত্র এবং চাকুরিজীবীসহ প্রায় ৮ লাখ নাগরিক যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে।

Advertisement

রোডং সিনমুন আরো বলেছে, ‘আমাদের সমাজতান্ত্রিক দেশকে ধ্বংসের চেষ্টা চালানো মার্কিনিদের প্রতিহত করতে তরুণ সমাজকে সামরিক বাহিনীতে যোগদানের ইচ্ছা তাদের অদম্য দেশপ্রেমের প্রতিচ্ছবি।’

আরো পড়ুন>> গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই আকস্মিক ক্রিমিয়া সফরে পুতিন

বৃহস্পতিবার (১৬ মার্চ) উত্তর কোরিয়া হোয়াসং-১৭ নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধনের পরপরই শুক্রবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক মহড়া চালায়।

মহড়া উদ্বোধনের জেরে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছুড়ে উত্তর কোরিয়া। এর কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রতিহত করার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল জাপান সফরের উদ্দেশে রওনা দেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ থাকার পরেও পিয়ংইয়ংয়ের এই কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!