ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একটি নয়, তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ৩১ ডিসেম্বর ২০২২
একটি নয়, তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ২০২২ সালে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ বছরের শেষ দিনে এসে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে সিউল। কিন্তু একটি নয়, তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করছে সিউলের মিত্র দেশ জাপান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাপান সাগরের দিকে স্বল্প দৈর্ঘ্যের তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। চলতি বছরে অপ্রত্যাশীত এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র চালাল দেশটি। এতে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দক্ষিণ কোরিয়া, জাপানের বিবাদ আরো বেড়েই চলেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। প্রথমটির ১৪ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। আর তৃতীয়টি উৎক্ষেপণ করতে এক মিনিট সময় নেয়া হয়েছে। 

Advertisement

তিনটি ক্ষেপণাস্ত্রই উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উপশহর থেকে ছোড়া হয়েছে। এটি ৬২ মাইল উচ্চতায় ২১৭ মাইল দূরত্বে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্র তিনটি জাপান সাগরে বিশাল ঢেউ সৃষ্টি করেছিল। তবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে। 

মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্র ছোড়ার পথের কাছে বিমান ও জাহাজ পাঠিয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাপানের প্রতিরক্ষ মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়াসহ উত্তর কোরিয়ার ধারাবাহিক অস্থিরতা কার্যক্রম জাপান, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি নষ্টের জন্য হুমকি। এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের নিয়মকে লঙ্ঘন করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!