[ আন্তর্জাতিক ]
বৃষ্টিতে সিক্ত হয়ে কাবা প্রাঙ্গণে মুসল্লিদের তাওয়াফ
সংগৃহীত ছবি
বৃষ্টির পানিতে সিক্ত হয়ে পবিত্র কাবা ঘরের তাওয়াফ করেছেন মুসল্লিরা। রহমতের বৃষ্টিতে ভিজে তাওয়াফ করতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সোমবার ফজর নামাজের আগ মুহূর্তে পবিত্র মসজিদুল হারামে এমন দৃশ্যই দেখা যায়। সুন্দর সেই দৃশ্যের ভিডিও ধারণ করে মক্কা অঞ্চলের অফিসিয়াল টুইটারে প্রকাশ করা হয়।
#مكه_المكرمه_الان
— إمارة منطقة مكة المكرمة (@makkahregion) April 10, 2023
أمطار 🌧️ 19 رمضان
📸: رائد العفيفي pic.twitter.com/nNk5CdPrD5
দেখা যায়, পবিত্র কাবা ঘরের আঙিনায় মুসল্লি ও ওমরাহপালনকারীরা তাওয়াফ করছিলেন। এমন সময়ে বৃষ্টির পানিতে ভিজে যায় তাদের পুরো শরীর। তখন অনেককে সিজদা করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। অনেকে দুই হাত তুলে দোয়া ও প্রার্থনা শুরু করেন।
.png)
এদিকে পরিকল্পনা অনুসারে পবিত্র মসজিদুল হারামের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার অভিযান শুরু করে।
সূত্র: আল-অ্যারাবিয়া
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কাবা শরিফ
লিংক সফলভাবে কপি হয়েছে!