কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে এই তথ্য জানায়।
মুহাম্মাদ আল বালুশি নামে ওমানের একজন এক্টিভিস্ট কেরালার সিদ্দিকিয়া মাদরাসাটি পরিদর্শনে যান। সেখানে তিনি ওই শিশুর কণ্ঠে এই সুললিত কণ্ঠের আজান শুনেন। এবং পরবর্তীতে ইন্সটাগ্রামে আজানের ভিডিওটি পোস্ট করেন। নেটিজেনেরা এই ভিডিওটির ব্যাপক প্রশংসা করেছেন।
.png)
জানা গেছে, সিদ্দিকিয়া মাদরাসাটি ভারতের কেরালায় অবস্থিত, মাদরাসাটিতে শিশুরা কোরআন হেফজসহ ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে থাকে। এতে শিশুদের জন্য বসবাসের আবাসিক ব্যবস্থা রয়েছে। শিশু শিক্ষার্থীদের প্রতিদিনের আহার ও পোশাকের ব্যবস্থা করা হয় বিভিন্ন মানুষের সহায়তা ও অনুদানে।