ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

নারীদের নাক-কান ছিদ্র করা ইসলামে জায়েজ কি না

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ২১ সেপ্টেম্বর ২০২২
নারীদের নাক-কান ছিদ্র করা ইসলামে জায়েজ কি না
ছবি: সংগৃহীত

নারীদের নাক-কান ছিদ্র করা নিয়ে ইসলাম কী বলে? ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসায় এ প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

তিনি বলেন, নারীদের নাক-কান ছিদ্র করে অলংকার ব্যবহার করার বিষয়টি জায়েজ আছে। এভাবে নারীদের সৌন্দর্য বর্ধন করা জায়েজ। এটা নিয়ে কোনো সংশয় নেই। এটা করলে নারীদের সৌন্দর্য নষ্ট ও সৃষ্টিগত কোনো বিকৃতি হয় না। তাই এটি জায়েজ আছে। যদি সৃষ্টিগত কোনো সৌন্দর্য নষ্ট হয় তখন সেটা নারী-পুরুষ কারও জন্যই জায়েজ নেই। 

আবার নারীদের জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য নাক-কান ছিদ্র করা জায়েজ হলো পুরুষদের জন্য নয়। এটা শুধু নারীদের জন্য। ইসলামে একটা নীতিই আছে পুরুষ নারীদের মতো সাজবে না আবার নারীদের পুরুষদের মতো সাজবে না। এটাই মূল কথা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইসলাম
লিংক সফলভাবে কপি হয়েছে!