ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে এই ঘটনা ঘটেছে। সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিয়ের অনুষ্ঠানে শূন্যে গুলি চালিয়ে ভাইরাল হয়েছেন এক নববধূ। আনন্দ প্রকাশের এই বিপজ্জনক রীতির কারণে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে সেই তরুনীকে। মূলত গুলি চালানোর এই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
.png)
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশ রাজ্যে পুলিশ এমন এক নারীর খোঁজে রয়েছে যিনি তার বিয়েতে বন্দুক থেকে গুলি চালিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও তে দেখা যায়, ওই নারী তার স্বামীর পাশে বসে চার রাউন্ড গুলিবর্ষণ করেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ঐ ঘটনার পর নিখোঁজ নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।অবশ্য উত্তর ভারতের কিছু রাজ্যে বিবাহের সময় আনন্দ উদযাপনের জন্য বন্দুক থেকে গুলিবর্ষণ খুবই সাধারণ বিষয় এবং এই ধরনের ঘটনা প্রায়ই অনেককে আহত এবং এমনকি দুর্ঘটনাজনিত মৃত্যু পর্যন্ত ঘটতে দেখা গেছে।
আরো পড়ুন>> জাপানে দেখা দিয়েছে ডিমের ঘাটতি
ভারতীয় আইন অনুযায়ী, যে কেউ ‘অবহেলায় বা উদযাপনের জন্য বন্দুক থেকে গুলিবর্ষণ করতে’ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অন্যদের বিপদে ফেলে, তার জেল বা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে।
এর আগে ২০১৬ সালে উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ের একটি আদালত আনন্দ উদযাপনের সময় গুলি চালানোর প্রতিটি ঘটনা তদন্ত করা উচিত বলে রায় দিয়েছিল। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা সেটি বিবেচনায় না নিয়ে এই ধরনের ঘটনা সেসময় তদন্তের নির্দেশ দেওয়া হয়।
টাইমস অব ইন্ডিয়ার মতে, উত্তর প্রদেশের গুলি চালানোর ভিডিওটি এক আত্মীয় রেকর্ড করেছিলেন। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ফুটেজটি পোস্টও করেন। পুলিশ এই সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রেপ্তারের আশঙ্কায় ওই নববধূ এখন পালিয়ে বেড়াচ্ছেন।
যদিও সম্প্রতি এ বিষয়ে সতর্ক হয়েছে ভারতের প্রশাসন। উত্তর প্রদেশের পুলিশ প্রশাসন এমন ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ নিচ্ছে। তবুও এখনো যে সাধারণ মানুষ, প্রভাবশালীরা সচেতন নন, তারই প্রমাণ এই ঘটনাতেই পাওয়া যাচ্ছে।
ভিডিওটি দেখুন...
Hathras, U.P., 2023#WomenEmpowerment #ABLANARI
— Lady Of Equality 🇮🇳 (@ladyofequality) April 9, 2023
Are Indians without a gun licence allowed to use guns @Uppolice @kpmaurya1 @myogiadityanath @dgpup @hathraspolice @dm_hathras ⁉️
Please investigate such incidents@NCMIndiaa @realsiff @Das1Tribikram @RajNgc @KirenRijiju pic.twitter.com/UFgJRgowWT
সূত্র: টাইমস অব ইন্ডিয়া