ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তান নারীদের রেস্টুরেন্টে যাওয়া নিয়ে বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৫, ১১ এপ্রিল ২০২৩
আফগানিস্তান নারীদের রেস্টুরেন্টে যাওয়া নিয়ে বিধিনিষেধ
ফাইল ছবি

আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার তালেবান নারীদের জন্য বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছে। এর আগে নারী পরিচালিত রেডিও স্টেশন বন্ধ করেছে। এখন আবার রেস্টুরেন্টে নারীদের যাওয়া নিয়েও বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার।

সোমবার (১০ এপ্রিল) আফগানিস্তানের হেরাথ প্রদেশে এই নির্দেশনা জারি করা হয়েছে, যেসব রেস্টুরেন্টে বাগান অথবা সবুজ উদ্যান আছে সেসব রেস্টুরেন্টে নারীরা প্রবেশ করতে পারবেন না। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

এসব জায়গায় ছেলে-মেয়েরা একত্রিত হচ্ছেন এবং মেয়েরা হিজাব পরছেন না— এমন অভিযোগের পরেই এ বিষয়ে বিধিনিষেধ আরোপ করে তালেবান। তবে এ নির্দেশনা শুধুমাত্র হেরাথ প্রদেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

Advertisement

আরো পড়ুন>> দুই শতাধিক বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

আফগান শরিয়া আইন বাস্তবায়ন বিষয়ক মন্ত্রণালয়ের হেরাথ অধিদপ্তরের কর্মকর্তা বাজ মোহাম্মদ নাজির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই নিয়ম শুধুমাত্র হেরাথে কার্যকর হয়েছে। তবে সব রেস্টুরেন্টে নারীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়নি। শুধুমাত্র যেসব রেস্টুরেন্টে সবুজ উদ্যান বা পার্ক আছে সেগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ এসব জায়গায় ছেলে-মেয়েরা অবাধ মেলামেশা করেন।

এ কর্মকর্তার দাবি ইসলামিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের কাছ থেকে একাধিকবার অভিযোগ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।

শরিয়া আইন বাস্তবায়ন মন্ত্রণালয়ের হেরাথ অধিদপ্তরের প্রধান আজিজুর রহমান আল মুজাহির নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে বলেছেন, ‘এগুলো ছিল আসলে পার্ক, তারা রেস্টুরেন্ট নাম দিয়েছে এবং এখানে ছেলে-মেয়ে একসঙ্গে ছিল। এখন এসব ঠিক করা হয়েছে। এছাড়া যেসব পার্কে ছেলে-মেয়েরা যায় সেখানে নজরদারি বৃদ্ধি করবেন তালেবান প্রশাসন।’

সূত্র: ফক্স নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!