ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে তালেবানের কাছে আটক তিন ব্রিটিশ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ২ এপ্রিল ২০২৩
আফগানিস্তানে তালেবানের কাছে আটক তিন ব্রিটিশ নাগরিক
ফাইল ছবি

আফগানিস্তানে তালেবানের হাতে আটক হয়েছেন তিন ব্রিটিশ নাগরিক। তালেবানের হেফাজতে থাকা তিন ব্রিটিশ নাগরিকের মধ্যে একজন হচ্ছেন কেভিন কর্নওয়েল। যুক্তরাজ্যের অলাভজনক সংস্থা প্রেসিডিয়াম নেটওয়ার্ক এর মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

সংস্থাটি জানিয়েছেন, তালেবানের হাতে আটক ঐ ৫৩ বছর বয়সী ব্যক্তি মিডেলসব্রাগের বাসিন্দা। তিনি জানান, কর্নওয়েল ও অপর এক ব্যক্তিকে গত ১১ জানুয়ারিতে আটক করেছে তালেবান। এছাড়াও এক ব্রিটিশ নাগরিককেও আটক করেছে তালেবান প্রশাসন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আটক তিনজনের সঙ্গে যোগাযোগের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

Advertisement

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রেসিডিয়াম নেটওয়ার্ক মূলত সংকটগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়কে সহায়তা করে থাকে। সহিংসতা বা দারিদ্র্যের কারণে ক্ষতিগ্রস্ত লোকজনের প্রয়োজনের কথা আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে তুলে ধরে তারা। মূলত এই লক্ষ্যেই তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন।

সংস্থা সূত্রে জানা যায়, একটি দাতা সংস্থার হয়ে কাজ করা প্যারামেডিক কর্নওয়েল এবং অজ্ঞাত অপর এক ব্যক্তির প্রতিনিধিত্ব করছে সংস্থাটি। তবে আটক হওয়া অপর তৃতীয় ব্যক্তির জন্য কাজ করছে না তারা।

আরো পড়ুন>> আদালতের রায়কে চ্যালেঞ্জ করবেন রাহুল গান্ধী

স্কট রিচার্ডস জানিয়েছেন, জানুয়ারিতে আটক হওয়া ওই দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে কোনো অভিযোগই আনা হয়নি। তবে আটকের আগে কর্নওয়েলের ঘরে একটি অস্ত্র পাওয়া গেছে। অস্ত্র পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ওই অস্ত্রের সঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু করা লাইসেন্সও ছিল বলে দাবি করেন কর্নওয়েল।

কিন্তু লাইসেন্সটি পাওয়া যায়নি। যদিও একাধিক সাক্ষীর বিবৃতি নেওয়া হয়েছে। তারা লাইসেন্সটি দেখেছেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে স্কট রিচার্ডস বলেন, হতে পারে তল্লাশির সময় লাইসেন্সটি আগ্নেয়াস্ত্র থেকে আলাদা হয়ে গেছে। সে কারণে এমন ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।

অপর যে তৃতীয় ব্রিটিশ নাগরিক তালেবানের হাতে আটক হয়েছেন, তিনি বার্মিংহামের বাসিন্দা।  তিনি আনুমানিত ২৩ বছর বয়সী মাইলস রুটলেজ। ২০২১ সালের আগস্টে ব্রিটিশ সশস্ত্র বাহিনী তাকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছিল।

টুইটারে তালেবানের উদ্দেশে প্রেসিডিয়াম নেটওয়ার্ক বলেছে, তারা বিশ্বাস করে, ভুল বোঝাবুঝি থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা তাঁদের ছেড়ে দেওয়ার জন্য তালেবান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!