ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা অমান্য, ২৭ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ২৪ মার্চ ২০২৩
নিষেধাজ্ঞা অমান্য, ২৭ জেলে আটক
আটককৃত জেলেরা

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় ২৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩৯ কেজি জাটকা ইলিশ, ৮টি নৌকা ও ৪ লাখ ৮৫ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশের ওসি মো. কামরুজ্জামান।

তিনি জানান, জাটকা ইলিশের নিরাপদে বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচর, মিনি কক্সবাজার, সফরমালিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এর মধ্যে ৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, জব্দকৃত দুটি মাছ ধরার নৌকা নষ্ট করা হয়েছে। এছাড়া তিনটি নৌকা নৌ পুলিশ ও তিনটি নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!