ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রতিশোধ নিতে প্রতিবেশীর ১১০০ মুরগি হত্যা, যে শাস্তি পেল যুবক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ১১ এপ্রিল ২০২৩
প্রতিশোধ নিতে প্রতিবেশীর ১১০০ মুরগি হত্যা, যে শাস্তি পেল যুবক
মুরগি - ফাইল ছবি

ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভয় দেখিয়ে প্রতিবেশীর ১ হাজার ১০০টি মুরগি হত্যার দায়ে চীনে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার দেশটির হুনান প্রদেশের হেংইয়াং কাউন্টির একটি আদালত এই রায় ঘোষণা করেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম চায়না ডেইলির বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন

Advertisement

প্রতিবেদনে বলা হয় ২০২২ সালের এপ্রিল থেকেই গাছ কাটাকে কেন্দ্র করে গু ও ঝং এর মধ্যে বিরোধ চলে আসছিল। অনুমতি ছাড়াই গুয়ের গাছ কেটেছিলেন ঝং। এতে ক্ষুব্ধ হন গু। তাই ‘গু’ প্রতিশোধ-পরায়ন হয়ে প্রতিবেশী ঝং এর মুরগির খামারে ফ্লাশলাইটের আলো জ্বালিয়ে আতঙ্ক তৈরি করেন। এতে আতঙ্কে পদদলিত হয়ে প্রথমবার প্রায় ৫০০টি মুরগি এবং পরে আরো ৬৪০টির মৃত্যু হয়।

আরো পড়ুন>> ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের সাবেক সিইওর মামলা

চীনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, মোট যে ১ হাজার ১০০টি মুরগি মারা গেছে, তার দাম প্রায় ১৩ হাজার ৮৪০ ইউয়ান বা প্রায় দুই হাজার ডলার।

মঙ্গলবার ‘গু ইচ্ছাকৃত অন্যের সম্পদের ক্ষতি করতে চেয়েছে’ উল্লেখ করে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এতে ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।

এর সঙ্গে গুকে আরও এক বছর নজরদারিতে থাকতে হবে, যদি তিনি একই কাণ্ড আবার ঘটান, তাহলে ফের তাকে জেলে ঢুকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!