[ আন্তর্জাতিক ]
পয়লা বৈশাখ উদযাপনে সেতু ভেঙে আহত ৮০
ছবি: সংগৃহীত
ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে একটি সেতু ভেঙে পড়েছে। শুক্রবার দুপুরের দিকে পয়লা বৈশাখ উদযাপনের সময় অতিরিক্ত লোকজনের চাপে সেতুটি ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির বার্তা সংস্থা এএনআই বলছে, জম্মু ও কাশ্মীর অঞ্চলের উধমপুরের চেনানি ব্লকের বাইন গ্রামের বেনিসংগাম এলাকায় লোকজন পয়লা বৈশাখ উদযাপনের সময় ঐ পদচারী সেতুটি ভেঙে পড়ে।
পৌরসভার এক কর্মকর্তার মতে, অন্তত ৮০ জন আহত হয়েছেন।
.png)
চেনানী পৌরসভার চেয়ারম্যান মানিক গুপ্ত বলেন, আহতদের মধ্যে ২০-২৫ জনের অবস্থা গুরুতর। আমরা ৬-৭ জনকে জেলা হাসপাতালে স্থানান্তর করেছি। অন্যরা চেনানিতে রয়েছেন এবং চিকিৎসকরা তাদের সেবা দিচ্ছেন।
স্থানীয় পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে বলেও জানিয়েছে এএনআই।
ডেইলি-বাংলাদেশ/এআর/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!