ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আগামী দশকে আরেকটি মহামারি আসতে পারে, যা জানাল এয়ারফিনিটি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ১৬ এপ্রিল ২০২৩
আগামী দশকে আরেকটি মহামারি আসতে পারে, যা জানাল এয়ারফিনিটি
ফাইল ফটো

আগামী এক দশকের মধ্যে করোনাভাইরাসের মতো আরো একটি মহামারি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে লন্ডনভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণ সংস্থা এয়ারফিনিটি।

সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে (www.airfinity.com) সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এয়ারফিনিটি বলছে, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক ভ্রমণ বেড়ে যাওয়া, জনসংখ্যা বৃদ্ধি এবং জুনোটিক রোগ (প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় এমন রোগ) মহামারির ঝুঁকিতে অবদান রাখে। তবে নতুন ভাইরাসের প্রকোপ শুরুর ১০০ দিনের মধ্যে কার্যকর ভ্যাকসিন পাওয়া গেলে মহামারির শঙ্কা অনেকটাই কমে যাবে।

Advertisement

এই ভাইরাসটি বার্ড ফ্লুর মতো হলে ভিন্ন পরিস্থিতি দেখা দেবে। এটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা অর্জন করে যুক্তরাজ্যে মাত্র ২৪ ঘণ্টায় ১৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে পারে।

গত দুই দশকে বিশ্বে তিনটি বড় করোনাভাইরাস দেখা গেছে। এগুলো হলো- সার্স, মার্স ও কোভিড-১৯। ২০০৯ সালে দেখা দিয়েছিল সোয়ান ফ্লু মহামারি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্তমানে পরবর্তী সম্ভাব্য মহামারি মোকাবিলায় মনোযোগ দিচ্ছেন। সূত্র : এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!