[ আন্তর্জাতিক ]
মালয়েশিয়ায় যেদিন উদযাপিত হবে ঈদুল ফিতর
ফাইল ফটো
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শনিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। আগামীকাল শুক্রবার ৩০তম রোজা পালন করবেন মালয়েশিয়ার মুসলিমরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় কিপার অফ দ্য গ্রেট সিল অফ দ্য কিংস, তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, মহামান্য রাজাদের সম্মতি অনুসরণ করে ইয়াং ডি পারতুয়ান আগাংয়ের (রাজা) আদেশ মেনে, আমি এ ঘোষণা করছি, মালয়েশিয়ার রাজ্যগুলোতে হারি রায়া পুয়াসার তারিখ সোমবার (২২ এপ্রিল) নির্ধারণ করা হয়েছে।
.png)
কিপার অফ দ্য গ্রেট সিল অফ দ্য কিংস আরো বলেন, সারাদেশে ২৯টি স্থানে চাঁদ দেখার ফলাফলের রিপোর্ট পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ২২ এপ্রিল হারি রায়া আদিলফিত্রী (ঈদুল ফিতর)'র তারিখ নির্ধারণ করা হয়েছে। সবাই জামাতের সহিত ঈদের নামাজ আদায় করতে পারবেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঈদুল ফিতর
লিংক সফলভাবে কপি হয়েছে!