[ আন্তর্জাতিক ]
ইন্দোনেশিয়ায় শক্তিশালী দুই ভূমিকম্পের আঘাত
ফাইল ফটো
এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হেনেছে। প্রায় ৬ মাত্রার দুটি ভূমিকম্পের আঘাতস্থল উত্তর সুমাত্রার কেপুলাওয়ান বাতু। প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার সকালে ভূমিক্ম্প দুটি আঘাত হানে।
রয়টার্স প্রতিবেদনে জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১, আঘাতস্থল কেপুলাওয়ানার বাতু। এর কিছু সময় পর ঐ একই এলাকায় আরকটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৮।
.png)
ইএমসিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪৩ কিলোমিটার, দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!