এবার সোমালিয়ায় সশস্ত্র সংগঠন আল-শাবাবের সঙ্গে সেনাবাহিনীর ভয়াবহ সংঘর্ষে কমপক্ষ্যে ২১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনী আরো জানায়, দেশটির প্রত্যন্ত একটি এলাকায় আল-শাবাবের একটি আস্তানায় অভিযান চালালে আল-শাবাবের ১৮ সদস্য এবং ৩ জন বেসামরিক লোক নিহত হন।
.png)
আরো পড়ুন>> বাখমুতের আরো তিন এলাকা রাশিয়া সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
সেনা কর্মকর্তা জেনারেল মো. আহাম্মদ তারেদিশো বলেন, শনিবার (২২ এপ্রিল) ভোরে মাসাগাওয়ে শহরে আল-শাবাবের সঙ্গে সেনাবাহিনীর ওই সংঘর্ষ হয়।
জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে আল-শাবাবের যোগসূত্র আছে বলে ধারণা করা হয়। সোমালিয়াকে একটি ইসলামি রাষ্ট্র বানানোর জন্য বহু বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে আল-শাবাব।
এই সূত্র ধরেই বিভিন্ন জঙ্গি হামলায় সেনা অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এর ফলে দেশটিতে জঙ্গি তৎপরতা কমতে পারে।
সূত্র: আরব নিউজ