ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারের নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কায়াও নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৮, ২২ এপ্রিল ২০২৩
মিয়ানমারের নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কায়াও নিহত
ছবি: সংগৃহীত

জান্তাশাসিত মিয়ানমারের জাতীয় নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কায়াও দু সামরিক সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহী যোদ্ধাদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের পূর্বাংশে থিঙাগাইয়ুন এলাকায় তাকে গুলি করা হয়।

সামরিক বাহিনীর তথ্য টিমের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ‘সরকারবিরোধী সশস্ত্রগোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস এই হত্যাকাণ্ডের জন্য দায়ী’- বাক্যটির বাইরে বিস্তারিত আর কিছু বলা হয়নি ঐ বিবৃতিতে।

Advertisement

গত মাসে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশাল লীগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তার একমাসের মধ্যেই নিহত হলেন কমিশনের উপপ্রধান।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী এনএলডি সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। দেশটির তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং- এ অভ্যুত্থানে নেতৃত্ব দেন, ক্ষমতা দখলের পর সরকারপ্রধানও হন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মিয়ানমার
লিংক সফলভাবে কপি হয়েছে!