টাকার অভাবে নারী ফুটবল দল মিয়ানমার যেতে না পারার বিষয়টি এটা জানানোই হয়নি তাকে। জানলে নিজেই টাকার ব্যবস্থা করে দিতেন তিনি।
নারী দলকে মিয়ানমান না পাঠানোর বিষয়ে বাফুফের সমন্বয়হীতার কথাই বললেন সালাম। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যোগাযোগ সমস্যা এবং ভুল বুঝাবুঝি হয়েছে। চ্যাম্পিয়ন একটা দল বাইরে খেলতে যাবে সেই টাকা জোগাড় হবে না, সেটা হতেই পারে না। এই টুর্নামেন্ট সম্পর্কে যদি আমাকে জানাতো তাহলে সেই অর্থ দেওয়ার যোগ্যতা কিন্তু আমার ছিল। ’
.png)
বাফুফে চাইলেই দল মিয়ানমার পাঠাতে পারতো এমনটাই জানালেন সালাম। তিনি বলেন, ‘আমাদের টানাটানি আছে কিন্তু এতোটাও নেই যে, এই দলকে আমরা বাইরে পাঠাতে পারব না। আমরা অর্থের দিক দিয়ে এতোটা দুর্বলও না। তা না হলে ছেলে-মেয়েরা এতো টুর্নামেন্টে খেলতে পারতো না। ’