ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিদেশি সংস্থার সম্পদ দখলের ডিক্রিতে পুতিনের স্বাক্ষর 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ২৬ এপ্রিল ২০২৩
বিদেশি সংস্থার সম্পদ দখলের ডিক্রিতে পুতিনের স্বাক্ষর 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি সংস্থার রাশিয়ান সম্পদ দখলের জন্য অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি ডিক্রিতে সাক্ষর করতে হয়। মূলত বিদেশে রাশিয়ান সম্পদ জব্দ করা হলে সেটির প্রতিশোধের সম্ভাব্য রূপরেখা কেমন হবে তা এই ডিক্রিতে দেখা যাচ্ছে।

দু’টি বিদেশি সংস্থার রাশিয়ান সম্পদ দখলের ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই পদক্ষেপে প্রয়োজনে অন্যান্য কোম্পানির বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে পারে মস্কো। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দু’টি বিদেশি জ্বালানি সংস্থার রাশিয়ান সম্পদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন। পুতিনের স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী-মস্কো ইতোমধ্যেই ইউনিপার এসই’র রাশিয়ান বিভাগ এবং ফিনল্যান্ডের ফোর্টাম ওইজ-এর সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। 

Advertisement

আরো পড়ুন>> গাঁজা পাচারের দায়ে সিঙ্গাপুরে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ডিক্রিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং অন্যদের কাছ থেকে ‘অবন্ধুসুলভ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি’ পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে রাশিয়াকে জরুরিভাবে এই পদক্ষেপ নিতে হয়েছে। 

সম্পদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিদেশি ওই দু’টি প্রতিষ্ঠানের শেয়ার রাশিয়ার ফেডারেল সরকারি সম্পত্তি সংস্থা রোসিমুশচেস্টভোর অস্থায়ী নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলেও ডিক্রিতে জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!