ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দোনবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬০ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ২৫ এপ্রিল ২০২৩
দোনবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬০ 
ফাইল ছবি

ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর দোনবাস। এই অঞ্চলের বিভিন্ন জায়গা নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এবার কনস্টন্টিনোভকাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

দোনবাসের হামলায় স্বল্প পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়ার সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জনের বেশি ভাড়াটে সেনা সদস্য নিহত হয়েছে এবং তাদের ১৫টি গাড়ি ধ্বংস হয়েছে। এবং মারাত্মকভাবে আহত হয়েছে ২০ জন ভাড়াটে যোদ্ধা।

Advertisement

আরো পড়ুন>> রুশ বাহিনীর বিরুদ্ধে খেরসনে অবস্থান নিল ইউক্রেন

জেনারেল কোনাশেনকভ বলেন, কনস্টন্টিনোভকা শহরের একটি লাইব্রেরিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেখানে বিদেশি ভাড়াটে যোদ্ধারা গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামাদি জমা করছিল।

জেনারেল কোনাশেনকভ বলেন, রাশিয়ার সেনাদের হত্যাকাণ্ডে জড়িতদের ব্যাপারে রাশিয়ার হাতে যথেষ্ট তথ্য রয়েছে এবং তাদের প্রত্যেককে প্রাপ্য শাস্তি দেয়া হবে। এবং তাদের বিরুদ্ধে রাশিয়ার চলমান হামলা অব্যাহত থাকবে। 

গত বছরের মার্চ মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বেশ কিছু রাশিয়ান সেনার ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালায় ভাড়াটে ‘জর্জিয়ান লিজন’ যোদ্ধারা।

সূত্র: তাস নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!