'অ্যানোনিমাস সুদান' নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েলের অবকাঠামোতে সাইবার হামলা চালিয়ে আসছে। সাইবার হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মোসাদের গোয়েন্দা তথ্য ফাঁস হয়েছে।
.png)
আরো পড়ুন>> চলন্ত বিমানে যাত্রীদের মারামারি, জরুরি অবতরণ
সাইবার হামলার শীর্ষে রয়েছে ইসরায়েলি সরকারের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সরকারি বীমা কোম্পানির ওয়েবসাইট। হ্যাকার গ্রুপটি সাইবার হামলা চালানোর হুমকি দিয়ে জানিয়েছে, এটি একটি বড় হামলার শুরু মাত্র।
উল্লেখ্য, এর আগেও ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, বীমা, পোস্ট অফিস, স্বাস্থ্য, বেন গুরিয়ন বিমানবন্দর ও অধিকৃত অঞ্চলের অন্যান্য সংস্থা।
সূত্র: মিডল ইস্ট মনিটর