ঘটনাটি ঘটেছে পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কাফার কুদ্দম গ্রামে এক শিশুসহ ৩ ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন।
.png)
আরো পড়ুন>> ছারপোকার কামড়ে জীবিত কারাবন্দির মৃত্যু
আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলার জের ধরে জেরুজালেম আল-কুদস শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। এবং আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য ইসরায়েলি সেনারা আল-আকসা মসজিদের দু’টি প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস। এই দিবস উপলক্ষেই এই বিক্ষোভের আয়োজন করা হয়।
সূত্র: ওয়াফা