ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ৮ এপ্রিল ২০২৩
ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা ক্রমেই বেড়ে চলছে। এরই ইসরায়েলি পুলিশের হাতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। চলমান এই আগ্রাসন বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিসেপ তাইয়েপ এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট আল আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনার নিন্দা জানান। এটা তুরস্কের জন্য ‘রেড লাইন’ বলেও উল্লেখ করেন তিনি। তুরস্কের গণমাধ্যমের বরাতে ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি এই আলাপে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। ফোনালাপে তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট আল-আকসা মসজিদ এবং ইরান-তুরস্কের সম্পর্ক নিয়েও আলোচনা করেন। প্রেসিডেন্ট এরদোগান পবিত্র আল আকসা মসজিদ এলাকার মর্যাদা রক্ষা এবং সহিংসতা বৃদ্ধি প্রতিরোধে যৌক্তিক ভাবনার কথা বলেন।

Advertisement

আরো পড়ুন>> চীনের তিন দিনের সামরিক মহড়া শুরু

অপরদিকে এক বিবৃতিতে এরদোগান বলেন, ‘মুসলিমদের প্রথম কিবলার বিরুদ্ধে এ ধরনের জঘন্য কাজের নিন্দা জানাই।’ যত দ্রুত সম্ভব আক্রমণ বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। 

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে গত বুধবার দুই দফায় মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়। এরপর ইসরায়েলে রকেট ছোড়ার ঘটনা ঘটে। এর জবাবে লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল।

সূত্র: জেরুজালেম পোস্ট

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!