ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চলমান উত্তেজনার মধ্যেই ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ১০ এপ্রিল ২০২৩
চলমান উত্তেজনার মধ্যেই ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল
ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ

ইব্রাহিমি মসজিদ একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ মসজিদ। ইহুদি ও মুসলমান উভয়ের জন্য মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ। ইহুদি উৎসবের কারণে দুই দিন বন্ধ থাকবে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ।

ইহুদি উৎসবের কারণে পশ্চিমতীরের প্রাচীন শহর হেবরনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল প্রশাসন।

মসজিদের পরিচালকের মাধ্যমে জানা যায়, ইসরায়েল রোববার মসজিদ কমিটিকে দুই দিনের জন্য মসজিদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। খবরটি নিশ্চিত করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।

Advertisement

ইহুদিদের নিজস্ব ধর্মীয় উৎসব চলার কারণে এ দুই দিন মুসল্লিদের এ মসজিদে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল প্রশাসন। মসজিদের পরিচালক ঘাসান আল রজবি বলেন, মুসলমানদের মসজিদে প্রবেশ করতে বাধা দিলেও ইহুদিদের প্রবেশে বাধা দিচ্ছে না ইসরায়েল বাহিনী।

আরো পড়ুন>> ৪০০ অভিবাসী নিয়ে সাগরের মাঝে ভাসছে নৌকা

ঐতিহাসিক এ মসজিদটিতে সোমবার রাত পর্যন্ত নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা। মুসল্লিদের প্রবেশে বাধা দিতে মসজিদের সামনে চেকপোস্ট বাসিয়েছে ইহুদিবাদি ইসরাইল।

মসজিদটি মুসলিমদের পাশাপাশি ইহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র। কারণ তাদের বিশ্বাস, এখানে সমাহিত করা হয়েছে ইব্রাহিম (আব্রাহাম), ইসহাক ও ইয়াকুব (জ্যাকব) নবীকে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে উগ্র ও কট্টরপন্থি ই্হুদিরা নামাজ পড়ার সময় এই ইব্রাহিমি মসজিদে ২৯ জন মুসল্লিকে হত্যা করে। ওই নৃশংস ঘটনার পর মসজিদে মুসলিম ও ইহুদিদের ইবাদাতের জন্য দুই পৃথক স্থান নির্ধারণ করে দেওয়া হয়। 

এই ঘটনার পর থেকে সংঘর্ষ এড়ানোর জন্য ইহুদি উৎসবের জন্য দুদিন মুসলিমদের জন্য বন্ধ রাখা হয়। এবং ইহুদিদের প্রবেশে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

সূত্র: ইয়েনি শাফাক

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!