ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালে পর পর দুইটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ২৮ এপ্রিল ২০২৩
নেপালে পর পর দুইটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত
প্রতীকি ছবি

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে দুই দফায় জোড়া শক্তিশালী ভূমিকম্পের আঘাত। দিবাগত গভীর রাতে দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। রিখটার স্কেলে জোড়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮ এবং ৫.৯। 

শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দেশটির পশ্চিমাঞ্চলে দুই দফায় ওই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে জোড়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮ এবং ৫.৯। 

বৃহস্পতিবার রাতে পশ্চিম নেপালে ভূমিকম্পের দু’টি ঘটনা রেকর্ড করেছে ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার। তবে শুক্রবার সকাল পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর 
এখনো পাওয়া যায়নি।

Advertisement

আরো পড়ুন>> ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করছে পাকিস্তান

নেপালের পশ্চিমাঞ্চলীয় সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের মতে, বৃহস্পতিবার গভীর রাতে ৪.৮ এবং ৫.৯ মাত্রার দু’টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেড় ঘণ্টার ব্যবধানে ঘটা জোড়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাজুরার ডাহাকোটে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে নেপালে বেশ কিছু ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়ে দেশটি।

২০১৫ সালের ২৫ এপ্রিল রাজধানী কাঠমান্ডু এবং পোখারা শহরের মধ্যবর্তী স্থানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে অন্তত ৮ হাজার ৯৬৪ জন নিহত এবং প্রায় ২২ হাজার মানুষ আহত হন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!