ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ৯ শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ২৯ এপ্রিল ২০২৩
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ৯ শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতীকি ছবি

ভারতে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেছে ৯ জন শিক্ষার্থী। দেশটিতে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশে। একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেছে নয় শিক্ষার্থী। আত্মহত্যার চেষ্টা করেছে আরো দুজন শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে পরীক্ষাতে আশানুরূপ ফলাফল না পাওয়ায় তারা এমন করেছে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর রাজ্যটিতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় অংশ নিয়েছিল। এতে একাদশ শ্রেণিতে কৃতকার্যের হার ৬১ শতাংশ এবং দ্বাদশ শ্রেণিতে ৭২ শতাংশ।

Advertisement

এতে বলা হয়েছে, পরীক্ষার ফলাফল ঘোষণার পরে শ্রীকাকুলাম জেলায় বি তরুণ নামে ১৭ বছর বয়সী এক কিশোর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের এ ছাত্র বেশিরভাগ বিষয়ে অকৃতকার্য হওয়ায় হতাশ হয়ে পড়েছিল বলে জানা গেছে।

ত্রিনাধাপুরমে অখিলাশ্রী নামে ১৬ বছর বয়সী একটি মেয়ে নিজবাড়িতে আত্মহত্যা করেছে। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের পরীক্ষায় কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ওই কিশোরী আত্মহত্যা করে।

আরো পড়ুন>> রাহুল গান্ধীর সাজার স্থগিতাদেশের শুনানি হচ্ছে গুজরাট হাইকোর্টে

কাঞ্চরাপালেম এলাকায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৮ বছর বয়সী এক কিশোর। সে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রাজ্যের চিত্তুর জেলায় ১৭ বছর বয়সী দুই ছাত্র আত্মহত্যা করেছে। এক ছাত্রী লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এবং কীটনাশক পানে মৃত্যু হয়েছে এক ছাত্রের।

আনাকাপল্লীতে নিজের বাসভবনে ১৭ বছর বয়সী আরেক ছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে কম নম্বর পাওয়ায় সে হতাশ হয়ে পড়েছিল বলে জানা গেছে।

ভারতের শীর্ষ কলেজগুলোতে আত্মহত্যা বিতর্কের মধ্যেই মর্মান্তিক এই খবরগুলো সামনে এলো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) বিভিন্ন ক্যাম্পাসে এ বছর চার ছাত্রের মৃত্যু হয়েছে। তারা আত্মহত্যা করেছিল বলে ধারণা করা হচ্ছে।

অন্ধ্র প্রদেশে এমন ঘটনায় বিরাজ করছে শোক। শিক্ষার্থীদের আত্মহত্যা রাজ্যের সকল মানুষকে ব্যথিত করেছে। নিহত শিক্ষার্থীদের পরিবারে চলছে প্রিয়জনদের আর্তনাদ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!