এর আগে শনিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের জয়রামবের গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীমান্ত ওই গ্রামের নোয়েল করা ইয়ার ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই সাইফুল ইসলাম বলেন, শনিবার রাতে সীমান্ত তার নিজ বাড়ির বসতঘরে গলায় বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানে ফাঁস নেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
.png)
নিহতের বাবা নোয়েল কোড়াইয়ার বরাত দিয়ে এসআই আর বলেন, আজ থেকে বছর চারেক আগে সীমান্তর গার্লফ্রেন্ড আত্মহত্যা করেন। এরপর থেকে সীমান্ত ৩/৪ বার আত্মহত্যার চেষ্টা করেন। একবার বিষপান করার পর তাকে হাসপাতালে নিয়ে ওয়াশ করা পর্যন্ত হয়েছে। এছাড়া, গত ১৫ দিন আগে তার ছোট বোন অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে যান। বিষয়টি নিয়ে তিনি খুব হতাশায় ছিলেন। দুটি ঘটনার হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।