ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইমোসহ ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০০, ২ মে ২০২৩
ইমোসহ ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করলো ভারত
প্রতীকি ছবি

ভারতে জঙ্গি তৎপরতা ঠেকাতে ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। জানা গেছে, পাকিস্তান থেকে আসা জঙ্গিরা ভারতে হামলা চালানোর জন্য নিজেদের সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করছে বিভিন্ন মেসেজিং অ্যাপ। তাই হামলা ঠেকাতে ইমোসহ মোট ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।

ঈদের ঠিক আগ মুহূর্তে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে লস্কর জঙ্গিদের গুলি এবং গ্রেনেড হামলায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন প্রাণ হারায়। সেই ঘটনার জেরে তৎপর হয়ে উঠে স্থানীয় পুলিশ। সন্দেহভাজন ১২ জনকে গ্রেপ্তারও করা হয়। এরপরই এসব অ্যাপ নিষিদ্ধ করা হলো।

নিষিদ্ধ এই ১৪ অ্যাপগুলো হলো- ক্রিপভাইসার, এনিগ্মা, সেফসুইস, উইক্রেমে, ব্রিয়ার, বিচ্যাট, মিডিয়াফায়ার, ন্যান্ডবক্স, কনিয়ন, ইমো, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি এবং থ্রিমা।

Advertisement

আরো পড়ুন>> সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলি হামলা

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সুপারিশে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেসব অ্যাপ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ভারতীয় আইন অমান্য করছিল তাদের তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায় গোয়েন্দা সংস্থা। পরে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাপগুলো নিষিদ্ধ করার অনুরোধ করে। ভারতীয় তথ্য প্রযুক্তি আইন-২০০০ এর ৬৯এ ধারায় অ্যাপগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এই ব্যাপারে দেশটির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা সংস্থা জানতে পারে অ্যাপগুলো ব্যবহার করে জম্মু ও কাম্মীর উপত্যকায় সন্ত্রাসী প্রচারণা চালানো হচ্ছিল।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এএনআইকে জানিয়েছে, জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগে এবং জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকদের (ওজিডব্লিউ) ব্যবহৃত মাধ্যমগুলো নজরদারিতে রেখেছিল। একটি যোগাযোগের ক্ষেত্রে দেখা যায়, মোবাইল অ্যাপটি ভারতের প্রতিনিধিত্ব করে না এবং অ্যাপটিতে কী ধরনের কার্যক্রম চলছিল তা জানা খুব কঠিন ছিল।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!