ধূলিঝড়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। মূলত ধূলিঝড়ের কারণে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায় হাইওয়েতে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আর এতেই প্রাণহানির এমন ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে এই ঘটনা ঘটেছে। মূলত হাইওয়ে ৫৫ অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। প্রতিদিনের মতো সোমবারও সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল। আচমকা সেখানে ধুলোর ঝড় শুরু হয়। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়।
.png)
দৃশ্যমানতা গিয়ে পৌঁছায় শূন্যে। ফলে রাস্তায় যে গাড়িগুলো চলছিল, সেগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার হয়। নিহতদের সবাই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর সবকিছু বিস্তারিত ভাবে জানানো হবে।
আরো পড়ুন>> ভারতের জেলে গ্যাংস্টারকে পিটিয়ে হত্যা
দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে।
বিষয়টির তদন্ত চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষ তারা স্বচক্ষে দেখেছেন। সংঘর্ষের পর একটি ট্রাকে বিস্ফোরণ হয় বলেও তারা দাবি করেছেন। এরপরই একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে। এবং দুর্ঘটনার পরিমাণ ও বাড়তে থাকে।
সূত্র: ডয়চে ভেলে