ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় আইএস প্রধান কুরাইশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩০, ১ মে ২০২৩
সিরিয়ায় আইএস প্রধান কুরাইশি নিহত
সন্দেহভাজন আইএস প্রধান আবু হুসেইন আল কুরাইশি- ফাইল ফটো

সিরিয়ায় তুরস্কের হামলায় সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু হুসেইন আল কুরাইশি নিহত হয়েছে। তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জান্দারিসে এ অভিযান চালানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজেই এ ঘোষণা দিয়েছেন।

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিহত সন্দেহভাজন ঐ আইএস প্রধানের নাম আবু হুসেইন আল-কুরাইশি। তার পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি গোষ্ঠীটির দায়িত্ব নিয়েছিলেন।

প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের সম্প্রচারকারী টিআরটি তুর্ককে বলেছেন, শনিবার তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে আইএস নেতাকে ‘হত্যা’ করা হয়েছে। অবশ্য আইএস এখন পর্যন্ত তুরস্কের এই অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

Advertisement

এরদোয়ান বলেন, এমআইটি গোয়েন্দা সংস্থা ‘দীর্ঘদিন ধরে’ কুরাইশিকে অনুসরণ করেছে। আমরা কোনও বাছ-বিচার ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাবো।

এর আগে, গত বছরের নভেম্বরে ইসলামিক স্টেট (আইএস) তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরায়শির মৃত্যুর ঘোষণা দেয়। তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!