আল-জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর সেখানে আগুন ধরে যায়। এখনো সেখানে হতাহত ও ক্ষয়ক্ষতি কোনো তথ্য জানানো হয়নি। ঘটনাটি ঘটেছে নভোরোসিয়েস্কের কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলস্কি তেল শোধনাগারে।
এর আগে বুধবার (৩ মে) রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের পশ্চিমে আরও একটি জ্বালানি ডিপোতে আগুন লাগে। এটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের সংযোগকারী একটি সেতুর কাছে।
.png)
আরো পড়ুন>> রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে ১২৭ জনের মৃত্যু
এদিকে বৃহস্পতিবার সকালের দিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে জাপোরিঝজিয়া ও ওডেসা বন্দরে।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্য ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার (৩ মে) রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়। রুশ কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনায় পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাছাড়া ক্রেমলিনের কোনো ভবনও ক্ষতিগ্রস্ত হয়নি।
ক্রেমলিন এই পদক্ষেপকে একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিজয় দিবসকে সামনে রেখে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করেছে। এই হামলার ঘটনাকে কেন্দ্র নতুন অনেক বিষয় সামনে আসছে। এবং এর জন্য রাশিয়া ইউক্রেনে আরো বড় ধরনের হামলা করতে পারে।
সূত্র: আল-জাজিরা