ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আরেকটি তেলবাহী জাহাজ আটক করল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৬, ৪ মে ২০২৩
আরেকটি তেলবাহী জাহাজ আটক করল তেহরান
সংগৃহীত - আল-জাজিরা

কিছুদিন আগেই একটি তেলবাহী জাহাজ আটক করেছিল মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। এবার সেই ধারাবাহিকতায় আরেকটি তেল ট্যাংকার আটক করল ইরান।

হরমুজ প্রণালী থেকে একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরান। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই এক সপ্তাহের ব্যবধানে দু’টি তেলের জাহাজ জব্দ করেছে তেহরান।

আমেরিকার নৌবাহিনীর পঞ্চম নৌবহর দাবি করেছে, হরমুজ প্রণালী থেকে যে জাহাজটিকে ইরান আটক করেছে সেটি পানামার পতাকাবাহী একটি তেল ট্যাংকার। 

Advertisement

পঞ্চম বহরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বিপ্লবী গার্ডের কয়েকটি দ্রুতগতির জাহাজ তেলবাহী ট্যাংকারটির কাছে যাচ্ছে। সেটি পানামার পতাকাবাহী নিয়োভি জাহাজ বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজটিকে জোরপূর্বক ইরানি জলসীমায় নিয়ে যায় বিপ্লবী গার্ড।

আরো পড়ুন>> রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা মিজান জানিয়েছে, এক অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে জাহাজটি জব্দ করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগ প্রমাণ হলে জাহাজটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ২৮ এপ্রিলও মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি জাহাজকে ওমান সাগর থেকে আটক করে ইরানি বাহিনী। ওই জাহাজটি ইরানের একটি নৌযানকে ধাক্কা দিলে কয়েকজন ইরানি নাবিক আহত ও নিখোঁজ হয়।

দুর্ঘটনাটি ঘটে পারস্য উপসাগরে। কিন্তু দুর্ঘটনায় জড়িত জাহাজটি আহতদের সহায়তায় এগিয়ে না এসে উল্টো পারস্য উপসাগর থেকে পালিয়ে যেতে থাকে। এ অবস্থায় ইরানের নৌ সেনারা আন্তর্জাতিক আইন অমান্যকারী জাহাজটিকে ওমান সাগর থেকে আটক করতে সক্ষম হয়। 

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!