ইউরোস্ট্যাটের দেয়া তথ্য মতে, গত বছর ইরান থেকে পূর্ব ইউরোপের তিন দেশ রোমানিয়া, পোল্যান্ড ও বুলগেরিয়া চার হাজার ১৮১ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করেছে। এর ফলে বিভিন্ন শাস্তির মুখে পড়তে পারে ইরান থেকে তেল আমদানিকৃত দেশগুলো।
মার্কিন সরকার ইরানের তেল কেনার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে, কোনো দেশ ইরানের কাছ থেকে তেল কিনলে সেই দেশের সরকার ও আমদানিকারী প্রতিষ্ঠান শাস্তির মুখে পড়বে। অবশ্য এখনো কোনো নিষোধাজ্ঞার কবলে পড়েনি দেশগুলো।
.png)
আরো পড়ুন>> আবারো ভূমধ্যসাগর থেকে ৩১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে দেয়া হয়েছে, ইরান থেকে এসব দেশ যে তেল কিনেছে তার মধ্যে চার হাজার টনই গেছে রোমানিয়ায়। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে-২০১৮ সালে মার্কিন সরকার ইরানের তেল কেনার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার পর সর্বশেষ ইরানের তেল কেনার তালিকায় নাম লেখায় বুলগেরিয়া। গত ডিসেম্বরে এ দেশটি ইরান থেকে ১৬৮ মেট্রিক টন তেল আমদানি করেছে। জানুয়ারি মাসেও তেল কেনা অব্যাহত রাখে বুলগেরিয়া এবং এ মাসে দেশটি ইরান থেকে তেল নিয়েছে ৮১ মেট্রিক টন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, যদিও ইউরোপের দেশগুলো স্বল্প পরিমাণে ইরান থেকে তেল কিনছে। তবে এর মধ্যদিয়ে পরিষ্কার হচ্ছে যে, ইউরোপীয় দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেহরানের কাছ থেকে তেল কিনতে আগ্রহী। এবং আগামী দিনে এই আমদানির হার আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে