ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘পরবর্তী মহামারির জন্য প্রস্তুত নয় বিশ্ব’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ৫ মে ২০২৩
‘পরবর্তী মহামারির জন্য প্রস্তুত নয় বিশ্ব’
ইনাকি এরেনো - ফাইল ছবি

বিশ্বের দেশগুলো পরবর্তী মহামারি পরিস্থিতি মোকাবিলার মতো অবস্থায় নেই। সরকার ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা ভয়াবহ করোনাভাইরাস মহামারি থেকে শিক্ষাও নেয়নি বলে মন্তব্য করেছেন বেসরকারি স্বাস্থ্যসেবা কোম্পানি বুপার প্রধান ইনাকি এরেনো।

এরেনো বলেন, আমরা আরো একটি মহামারির সম্মুখীন হতে পারি। তাই হাসপাতালগুলোকে আক্রান্ত ও যারা আক্রান্ত নয় তাদের আলাদাভাবে চিকিৎসা দিতে প্রস্তুত থাকতে হবে।

করোনা মহামারির সময় যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে নজিরবিহীন রোগী ভর্তি হয়। এতে চাপে পরে জাতীয় স্বাস্থ্যসেবা।

Advertisement

এরেনো বলেন, প্রধান প্রশ্ন হলো আমারা সবাই কি যথেষ্ট শিক্ষা নিয়েছি? আমরা কি পরবর্তী মহামারির জন্য প্রস্তুত?

এরেনো বিশ্বাস করেন, ভবিষতের মহামারিতে কীভাবে বিশৃঙ্খলা এড়ানো যায় সেবিষয়ে দেশগুলোকে সজাগ থাকতে হবে।

আরো পড়ুন>> গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সরানো হলো ১ হাজার মানুষকে

বুপা বিশ্বব্যাপী ২৪ মিলিয়ন গ্রাহকদের ব্যক্তিগত স্বাস্থ্যসেবা বীমা অফার করে। কোম্পানিটির ৮২ হাজার কর্মী রয়েছে এবং গত বছর এর টার্নওভার ছিল ১৪ বিলিয়ন পাউন্ড।

এটি লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালের মতো নিজস্ব ক্লিনিক ও হাসপাতাল চালায়।

স্পেনের মতো কিছু দেশে এর হাসপাতালগুলো কোভিড রোগীদের চিকিত্সার জন্য ব্যবহার করা হয়েছিল। স্প্যানিশ হাসপাতালগুলোর অর্ধেকেরও বেশি বেসরকারিভাবে পরিচালিত হয়।

ভবিষ্যতের মহামারিতে সংক্রামিত ব্যক্তিদের চিকিত্সার জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত রাখা যেতে পারে বলেও মনে করেন তিনি।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!