জাতিগত সংঘাতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। কয়েক দিন ধরেই পুলিশ এবং আদিবাসীদের মধ্যে রাজ্যটিতে দফায় দফায় সংঘর্ষে নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৪ জনে।
বহু এলাকায় হাতাহাতি, মারধর, দোকানপাট ভাঙচুর, লুটপাট এমনকি গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। সহিংস এলাকাগুলোয় জারি করা হয়েছে ১৪৪ ধারা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন এলাকায়।
.png)
আরো পড়ুন>> মুরগিকে টিয়া বানিয়ে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিনদিন বন্ধ থাকার পর শনিবার সকালে ইম্ফলের বেশিরভাগ দোকান ও বাজার খুলেছে। ক্রেতা-বিক্রেতারাও অন্যান্য দিনের মতো এ দিন সকাল থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য কেনা-বেচা করেছেন।
যে ৫৪ জন নিহত হয়েছেন— তাদের ১৫ জনের মরদেহ পূর্ব ইম্ফলের জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস হাসাপতালের মর্গে এবং ১৬ জনের মৃতদেহ চারুচন্দ্রপুর জেলা হাসাপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি ২৩ জনের মরদেহ রাখা হয়েছে পশ্চিম ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের মর্গে।
এর বাইরে রাজ্যের বিভিন্ন পার্বত্য অঞ্চলে সশস্ত্র পাহাড়ি গোষ্ঠীর সঙ্গে সংঘাত চলছে সেনাবাহিনী ও পুলিশের। গত তিন দিনে এই সংঘাতে এখন পর্যন্ত ৫ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুই জন সেনাসদস্য।
সূত্র: এনডিটিভি