কিছুদিন পরপরই ভূমিকম্প আঘাত হানে জাপানে। দুই দিনেই ভয়াবহ ভূমিকম্পে কাপলো দেশটি। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। তাই দেশটিতে ভূমিকম্পের শক্তিশালী আঘাত লক্ষ করা যায়।
৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার বিকেলের মাঝামাঝি সময়ে মধ্য ইশিকাওয়া অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
.png)
আরো পড়ুন>> ইসরায়েলের সকল কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: তেহরান
সংস্থাটি বলেছে, ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের পর প্রায় ৫৫টি মৃদু কম্পনের কয়েকটি ছিল বেশ শক্তিশালী।
সংস্থাটি শনিবার আরো জানায়, এই ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছে। এর আগে, শুক্রবারের ভূমিকম্পে ইশিকাওয়া প্রিফেকচারের সুজু শহরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সূত্র: এএফপি