রাজা তৃতীয় চার্লসের পাশের আসনটি তো তারই হওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাক থাকলে সত্যি সত্যি ব্রিটেনের রানি পদে আবির্ভূত হতেন প্রিন্সেস ডায়ানা। কিন্তু বাস্তব রূপকথার গল্পের মতো নয়, বরং কিছু গল্পের সমাপ্তিতে থাকে বিচ্ছেদ।
ডায়ানাকে বিয়ের পরও নিজের পুরোনো প্রেমকে ভুলতে পারেননি চার্লস। সেই ঘটনার জের ধরে দু’জনের ছাড়াছাড়ি হয়ে যায়। তার বছর দুয়েকের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা।
.png)
আরো পড়ুন>> পারমাণবিক দুর্ঘটনার শঙ্কায় গোটা শহর খালি করল রাশিয়া
ঘটনাচক্রে সেই ক্যামিলাই এখন রাজা তৃতীয় চার্লসের সহধর্মিণী। অন্যদিকে সরাসরি নিজে না থাকতে পারলেও অন্যভাবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে হাজির ছিলেন ডায়ানা। এ অনুষ্ঠানে তাকে জায়গা করে দিয়েছেন তারই পুত্রবধূ কেট মিডলটন।
রাজ্যাভিষেকের অনুষ্ঠানে কেট মিডলটনের পরনে ছিল হিরা ও মুক্তা দিয়ে তৈরি কানের দুল। ১৯৮১ সালে প্রিন্সেস ডায়ানাকে এই কানের দুল উপহার দিয়েছিলেন তার তৎকালীন প্রেমিক প্রিন্স চার্লস। প্রিন্সেস ডায়ানার অলংকার পরে প্রিন্স চার্লসের রাজ্যাভিষেকে অংশগ্রহণ করার দুঃসাহসের প্রশংসা করেছেন অনেকেই।
এ ছাড়া কেট মিডলটনের পরনে ছিল ফেস্টুন নেকলেস। রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য আলাদাভাবে বানানো হয়েছিল এই নেকলেস। বানিয়েছিলেন তার বাবা রাজা চতুর্থ জর্জ। এ ছাড়া মেয়ে প্রিন্সেস শার্লটের সঙ্গে ম্যাচিং করা মুকুট পরেছিলেন ক্যাথরিন। বুলিয়ন, ক্রিস্টাল ও রুপার মিশ্রণে তৈরি এই মুকুট প্রস্তুত করেছে ব্রিটিশ বিলাসপণ্য প্রস্তুতকারক কোম্পানি আলেকজান্ডার ম্যাককুইন। ফরমাল রোবের সঙ্গে থাকা আইভরি সিল্কের সাদা গাউনের নকশাকারও তারা। পোশাকটি ছিল গোলাপ, ড্যাফোডিলসহ নানা ফুলের নকশা করা।
আরেো পড়ুন>> কেরালায় নৌকাডুবিতে প্রাণহানি বেড়ে ২২
ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন তাদের সন্তানদের নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অভিষেক অনুষ্ঠানে হাজির হন
নিজের স্বামীকে যুবরাজ আর বড় সন্তানকে ‘পেজ অব অনার’ হতে দেখার আগ্রহ থেকেই রাজ্যাভিষেকে যোগ দিয়েছিলেন কেট। কিন্তু এর মাঝেই প্রিন্সেস ডায়ানার কানের দুল পরে যেন আরেকবার স্মরণ করিয়ে দিলেন মানুষের রানিকে।
সূত্র: দ্য মিরর