এক যুবক মধ্যরাতে মদ খেয়ে মাতলামি করছেন। ছুটন্ত ষাঁড়ের পিঠে উঠে। তাঁর ষাঁড় আরোহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগে ভাইরাল হওয়া ওই ঘটনাটি উত্তরাখন্ড রাজ্যের তপোবন এলাকার।
মাঝরাতে পশুর সঙ্গে এমন কাজ করায় ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরাখন্ড রাজ্য পুলিশ এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। ওই যুবককে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করা হয়েছে।
.png)
আরো পড়ুন>> মণিপুরে জাতিগত সংঘর্ষে নিহত বেড়ে ৬০, আহত ২৩১
ওই ঘটনার বর্ণনা দিয়ে উত্তরাখন্ড পুলিশ এক টুইট বার্তায় লিখেছে, ৫ মে গভীর রাতে ঋষিকেশের তপোবনে এক মাতাল যুবক ষাঁড়ে উঠে ভিডিওটি ধারণের বিষয়টি আমলে নেওয়া হয়েছে।
জাল্লিকাট্টু তামিলনাড়ুর এমন একটি উৎসব, যেখানে একটি ষাঁড়কে ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং প্রত্যেকে ষাঁড়ের বিশাল কুঁজ ধরে আরোহণের চেষ্টা করে।
ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পশুদের সঙ্গে এমন আচরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
সূত্র: এনডিটিভি