ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হত্যার পর স্ত্রীর খণ্ডিত মাথা নিয়ে ঘুরে বেড়ালেন যুবক! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ২৬ মে ২০২৩
হত্যার পর স্ত্রীর খণ্ডিত মাথা নিয়ে ঘুরে বেড়ালেন যুবক! 
প্রতীকি ছবি

রাগের বর্শবর্তী হয়ে মানুষ যেকোনো কিছু করতে পারে। কিন্তু এই কথার এবার বাস্তব প্রমাণ পাওয়া গেল ভারতে। স্ত্রীর শিরশ্ছেদ করে তার খণ্ডিত মাথা নিয়ে ঘুরে বেড়ালেন যুবক। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিজেদের জমিতে চাষের কাজে গিয়েছিলেন এই দম্পতি। সেখানে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী রেগে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর শিরশ্ছেদ করেন বলে জানা গেছে।

স্ত্রীকে খুনের পর তার খণ্ডিত মাথা নিয়ে গ্রামের রাস্তায় ঘুরলেন অভিযুক্ত যুবক। শুধু তাই নয়, পরে সেই খণ্ডিত মাথা বাড়ির বারান্দায় ঝুলিয়ে রাখলেন ঐ যুবক। এমন মর্মান্তিক ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> অর্থনীতিতে মূল্যস্ফীতির ধাক্কা, আর্থিক সংকটে জার্মানি

বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে ওড়িশার গজপতি জেলায়। অভিযুক্ত যুবককে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম চন্দ্রশেখর। হত্যকাণ্ডের পর ক্ষেত থেকে বাড়ির ফেরার সময় স্ত্রীর খণ্ডিত মাথা হাতে নিয়ে যেতে দেখা যায় যুবককে। যা দেখে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন স্থানীয়রা। পরে দেখা যায়, বাড়ির বারান্দায় স্ত্রীর খণ্ডিত মাথা ঝুলিয়ে রেখেছেন ওই যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত সম্পন্ন হওয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!