ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২৬ মে ২০২৩
ইউক্রেনের হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১
সংগৃহীত - বিবিসি

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের হামলা পাল্টা হামলার ঘটনা বেড়েই চলছে। সম্প্রতি ইউক্রেনের বাখমুত দখল করে নিয়েছে রাশিয়া। এর জেরেই আরো বাড়ছে দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা।

এবার ইউক্রেনের দিনপ্রো অঞ্চলের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আরো পড়ুন>> বেলারুশে পরমাণু অস্ত্র মজুদ করছে রাশিয়া

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, হাসপাতালটি থেকে আহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে সব প্রয়োজনীয় কর্তৃপক্ষই সেখানে কাজ করছে বলেও জানান তিনি। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন তিনি।

এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক বলেন, শহরটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। এর আগেও ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া থেকে কমপক্ষে ১৭ টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন হামলা চালানো হয়। কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে ভূপাতিত করা গেলেও বাকিগুলো লক্ষে আঘাত হানতে সক্ষম হয়।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!