ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘সিঙ্গেল’ বাবারা পাবেন ৬ মাসের পিতৃত্বকালীন ছুটি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ১০ জুন ২০২৩
‘সিঙ্গেল’ বাবারা পাবেন ৬ মাসের পিতৃত্বকালীন ছুটি
ফাইল ফটো

যেসব পুরুষের স্ত্রী নেই, সন্তান লানপালনের জন্য তাদের কর্মক্ষেত্র থেকে অন্তত ছয় মাস বা ১৮০ দিন ছুটি পাওয়ার অধিকার রয়েছে বলে মনে করছে ভারতের কর্ণাটক রাজ্য সরকার।

শুক্রবার কর্ণাটকের নতুন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নবজাতককে দেখভালের জন্য এখন থেকে ১৮০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন সরকারি চাকরিজীবী ‘সিঙ্গেল’ বাবারা। অবিবাহিত, স্ত্রীহারা এবং বিয়েবিচ্ছেদ হয়েছে এমন পুরুষরা এই সুবিধা পাবেন।

তবে ঘোষণায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, শিশুর দেখভালের জন্য ছুটিতে থাকাকালীন কোনো ব্যক্তি যদি বিয়ের পিঁড়িতে বসেন, তবে তার পিতৃত্বকালীন ছুটি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে।

Advertisement

ছয় মাস বা ১৮০ দিন পিতৃত্বকালীন ছুটির বিষয়ে রাজ্য সরকারের এ ঘোষণা তাৎক্ষণিক কার্যকর হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!