ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কে ক্ষেপণাস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫২, ১০ জুন ২০২৩
তুরস্কে ক্ষেপণাস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ক্ষেপণাস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী আঙ্কারা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আলমা দাগ জেলায় মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির (এমকেই) ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক কারখানায় বিস্ফোরণটি ঘটে। কারখানার আহত কর্মচারীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

আঙ্কারার প্রাদেশিক গভর্নর ওয়াসিব শাহীন বলেন, কারিগরি কর্মীদের মতে রাসায়নিক পরীক্ষার ফলে কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরো পাঁচজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

Advertisement

এদিকে দেশটির রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য দুর্ঘটনার বিষয়ে একটি প্রশাসনিক ও বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তুরস্ক
লিংক সফলভাবে কপি হয়েছে!