শুক্রবার দেশটির রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওলি শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ।
কোরিওলির বাসিন্দা ইব্রাহিম হাসান বলেন, নিহতদের বেশিরভাগই ‘ছোট শিশু’। খেলার মাঠের কাছে থাকা বিস্ফোরকটিতে এক শিশুর স্পর্শ লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।
.png)
সোমালিয়ার এ অঞ্চল জঙ্গিগোষ্ঠী আল শাবাবের লক্ষ্যবস্তু।
গত মাসে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সংগঠনটি কোরিওলি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের শহর বুলো মাররে আফ্রিকান ইউনিয়নের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫৪ উগান্ডার শান্তিরক্ষীকে হত্যা করেছিল।
সূত্র: রয়টার্স